যশোরের শার্শা উপজেলার সামটা গ্রামে আজ রেবাবার ভোর রাতে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুক যুদ্ধে আজিজুল ইসলাম ওরফে হাতকাটা আজিজুল (৪০) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।
নিহত আজিজুল উপজেলার সামটা গ্রামের জেহের আলীর ছেলে।
শার্শা থানার ওসি মশিউর রহমান জানান, শার্শা উপজেলার সামটা গ্রামে আজ ভোর রাতে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুক যুদ্ধ চলছে এ ধরনের সংবাদ পেয়ে পুলিশের একটি দল ঘটনা স্থলে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক ব্যবসায়ীরা।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে আজিজুলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ওসি জানান, নিহতের বিরুদ্ধে শার্শা থানায় বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে।
নাসির/জেড





