পল্লী বিদ্যুতের কর্মচারীকে খুনের দায়ে চট্টগ্রামে ২ ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত আরও ৩ জনকে বেকসুর খালাস দিয়েছেন।
চট্টগ্রামের জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক মো. মমিনউল্লাহ মঙ্গলবার এ রায় দিয়েছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামি হলেন, দিদারুল আলম জসিম (৫০) ও জাকির হোসেন (৫০)।
ট্রাইব্যুনালের বিশেষ পিপি জাহাঙ্গীর আলম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা, ৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





