পাসপোর্টের মেয়াদ দশ বছর করা হচ্ছে। মঙ্গলবার একনেক সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, বর্তমানে পাসপোর্টের মেয়াদ ৫ বছরের বদলে দশ বছর করা উচিৎ, আমরা সে পদক্ষেপ নেব।

সব জেলায় পাসপোর্টের অফিস প্রসঙ্গে তিনি আরও বলেন, পাসপোর্টের অফিস সব জেলায় নয়, প্রয়োজনের ভিত্তিতে হবে। যে সব জেলায় প্রয়োজন নেই সেখানে পাসপোর্ট অফিস হবে না। দরকার হলে দুই তিনটা জেলা মিলিয়ে একটা পাসপোর্ট অফিস করা হবে।

এর আগে একনেক সভায় ৭২০ কোটি টাকার চারটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা, ৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ