বিএনপি-জামায়াতের ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার রাতভর চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে বিএনপি কর্মী ২ জন, শিবির কর্মী ১ জন ও জামায়াতের ২ জন কর্মী রয়েছে।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাঈমুল হাসান জানান, সীতাকুণ্ড, হাটহাজারী ও লোহাগাড়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়েছে। তাদের
বিরুদ্ধে বিভিন্ন সময় সংগঠিত নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অবরোধের মধ্যে চট্টগ্রাম জুড়ে পুলিশের এ অভিযান চলছে।
জেএ





