ফরিদপুরে পেঁয়াজ ভর্তি একটি ট্রাক থেকে ১১৯২ বোতল ফেনসিডিল জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটকরা হলেন- মো. মাহবুর সরদার (২৮) ও মো. আব্দুস সালাম (২৬)। তাদের বাড়ি যশোর জেলার মনিরামপুরে।
মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ভাঙ্গা উপজেলার চৌরাস্তার মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
ফরিদপুর র্যাবের এএসপি মো. হাফিজুল ইসলাম জানান, যশোর থেকে একটি মিনি ট্রাকে পেঁয়াজের সঙ্গে ফেনসিডিলের একটি চালান চট্টগ্রাম যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা চৌরাস্তা মোড়ে অবস্থান করে র্যাব। এ সময় ওই ট্রাকে তল্লাশি চালিয়ে পেঁয়াজের বস্তার মাঝে ৪টি পাটের বস্তায় রাখা ১১৯২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
আসামিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। তাদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ওএফ





