বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নৌ আঞ্চলিক স্কাউটসের উদ্যোগে গরীব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার ঢাকাস্থ নাবিক কলোনী, মিরপুর-১৪ এ সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশান্স) ও কমিশনার নৌ স্কাউট রিয়ার এডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী, এনবিপি, ওএসপি, বিসিজিএম, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন।
নৌ স্কাউটসের মাধ্যমে মিরপুর-১৪ এবং লালাসরাই এলাকার বিভিন্ন বস্তি, ফুটপাত ও যাত্রী ছাউনীতে আশ্রয় গ্রহণকারী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা কমডোর সৈয়দ মকছুমুল হাকিম, (এনডি),বিএসপি, এনডিসি, এনসিসি, পিএসসি, বিএন সহ নৌবাহিনীর উর্ধ¦তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএম





