ঝালকাঠির নলছিটি উপজেলার জিরো পয়েন্ট এলাকা থেকে ২১৩ পিস ইয়াবাসহ তপু মোল্লা (২৩) নামে এক যুবককে আটক করেছে ৠাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৮) সদস্যরা।
সোমবার (২০ জুন) দুপুর ২টার দিকে র্যাব এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেছে।
তপু যশোরের অভয়নগর উপজেলার হিদিয়া গ্রামের মো. দেলোয়ার মোল্লার ছেলে।
প্রেস ব্রিফিংয়ে র্যাব জানায়, রোববার দিনগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর একটি দল নলছিটি উপজেলার জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তপুকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২১৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করেছে র্যাব।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সুলতান মাহমুদ জানান, দুপুরে তপুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওএফ





