গাজীপুরের কাপাসিয়ায় বাসচাপায় একজন নিহত হয়েছেন। নিহতের নাম নজরুল ইসলাম (৪৫) বলে জানা গেছে। তিনি উপজেলার বারিষাবো এলাকার বাসিন্দা ছিলেন।

উপজেলার জলপাইতলা এলাকায় মঙ্গলবার সকালে ঢাকা-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে ভাঙচুর আতঙ্কে ওই সড়কে চলাচলকারী সকল বাস বন্ধ রয়েছে।

সড়কে চলাচলকারী অনন্যা পরিবহনের বাসমালিক মো. আমজাদ হোসেন ও চেকার মো. আলী জানান, সকাল ৯টার দিকে স্থানীয় আমরাইদ বাজারের উত্তরে জলপাইতলা এলাকায় রাস্তা পারাপারের সময় কিশোরগঞ্জগামী উজানভাটি পরিবহনের একটি বাস নজরুল ইসলামকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
ঘটনার পর এলাকাবাসী রাস্তায় নেমে আসলে ভাঙচুর আতঙ্কে ওই সড়কে চলাচলকারী সকল বাস বন্ধ রয়েছে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠোনো হয়েছে।

এআই/