আশুলিয়ায় যাত্রীবাহী বাসচাপায় অজ্ঞাতপরিচয় (২৩) এক যুবক নিহত হয়েছে। রোববার সকালে আশুলিয়ার গনকবাড়ি এলাকার নবীনগর-চন্দ্রা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আশুলিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) শেখ বদরুল আলম বাসচাপায় যুবক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহতের মৃতদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে আশুলিয়ার গনকবাড়ি এলাকা থেকে অজ্ঞাতপরিচয় যুবকটি নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশ দিয়ে ইপিজেডের উদ্দেশে রওনা দেন। এর কিছু সময় পরই সে ডিইপিজেড এলাকায় পৌঁছালে বেপোয়ারা গতিতে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





