চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় সড়ক দুর্ঘটনায় ৫ জন আহত হয়েছেন।
শনিবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
চান্দগাঁও থানার এস আই সজল কান্তি দে বলেন, যাত্রীবাহী একটি রাইডার নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। এসময় ৫ জন যাত্রী আহত হন।
আহতদের দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারা আশংকামুক্ত বলে এস আই সজল কান্তি দে জানান।
দুর্ঘটনাকবলিত গাড়িটি চান্দগাঁও থানায় নেয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
ঢাকা, ১৪ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ
জাতীয়
চট্টগ্রামে যাত্রীবাহী রাইডার নিয়ন্ত্রণ হারিয়ে আহত ৫
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় সড়ক দুর্ঘটনায় ৫ জন আহত হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।





