নোয়াখালী পৌরসভার নবনির্বাচিত মেয়র সহিদ উল্যাহ খাঁন সোহেল ও ৯ ওয়ার্ডে কাউন্সিলর ৯জন এবং সংরক্ষিত নারী আসনের ৩জন কাউন্সিলর শপথ গ্রহণ করেছেন।
সোমবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো.রুহুল আমিন মেয়র কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান।
এ সময় শেষ ধাপের নির্বাচনে ৯টি পৌরসভার মধ্যে চট্টগ্রাম অঞ্চলের নিবাচিত ৪টির সংশ্লিষ্ট মেয়র ও কাউন্সিলররা শপথ অনুষ্ঠানে অংশ নেন। এগুলো হলো নোয়াখালী পৌরসভা, লক্ষীপুর পৌরসভা, ব্রাহ্মণবাড়িয়ার কসবা এবং রাঙ্গামাটির রামগড় পৌরসভা।
এ সময় নোয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, লক্ষীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়াও নোয়াখালী, লক্ষীপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাঙ্গামাটির গণমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী এবং সমর্থক উপস্থিত ছিলেন।
এমআইএস





