রাজধানীর শেগুনবাগিচায়বারডেম জেনারেল হাসপাতাল-২ (মহিলা ও শিশু) এ আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে আগুন লাগে। নিয়ন্ত্রণে ফায়ারসার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তারা সেখানে যাওয়ার আগেই হাসপাতালের কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন।

ফায়ার সার্ভিস সদর দফতরের পরিদর্শক শাহজাদী সুলতানা বলেন, হাসপাতালের দোতলার একটি এসি থেকে এই আগুনের সূত্রপাত হয়। এতে আনুমানিক দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।

এএইচ