উখিয়ার কক্সবাজার-টেকনাফ সড়কের টিভি র‌্যালি কেন্দ্রের সামনে উখিয়া থানা পুলিশ কক্সবাজারগামী ঢাকা চট্টমেট্টো-চ ৫১১০৭৩ এর গতিরোধ করে ৮শ পিচ ইয়াবা উদ্ধার করে।

বুধবার বিকাল ৩ টায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশ টেকনাফ থেকে ছেড়ে আসা ইয়াবা বহনকারী গাড়িটি কে থামাতে বললে ইয়াবা পাচারকারী গাড়ীটি রেখে তাৎক্ষনিক পালিয়ে যায়। পুলিশ গাড়ী তল্লাসি করে ৮শ পিচ ইয়াবা উদ্ধার করে।

উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের জানান, সহকারী পুলিশ সুপার (উখিয়াসার্কেল) আব্দুল মালেক মিয়ার দিক নির্দেশনায় থানা পুলিশের উপ-পরিদর্শক মোঃ পার্থ প্রতিম দেব, মোঃ মাঈন উদ্দিন, সহকারী উপ-পরিদর্শক রনতুশ বড়ুয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ ব্যাপারে থানার উপ-পরিদর্শক মোঃ মাঈন উদ্দিন বাদী হয়ে মাদক দ্রব্য ও চোরা চালান আইনে একটি মামলা রুজু করা হয়েছে থানায়।

প্রত্যক্ষদর্শী আবুল কাশেম জানান, পুলিশের উপস্থিতি দেখে ইয়াবা পাচারকারীর গডফাদার লম্বাঘোনা গ্রামের মৃত ফকির আহম্মদের ছেলে মাহমুদুল করিম খোকা প্রকাশ ইয়াবা খোকা ও থাইংখালী রহমতের বিল গ্রামের সোলতান আহম্মদের ছেলে বইদ্দ্য জামাল প্রকাশ দাড়ী জামাল গাড়ী থেকে লাপ দিয়ে চলে যেতে দেখেছে।

এসএম