রাজধানীর ধানমন্ডি এলাকায় সিটি কলেজের সামনে মৈত্রী বাসের ধাক্কায় মো. দেলোয়ার (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ১৬৭/১ নম্বর লালবাগের রসুলবাগ এলাকার বাসিন্দা।

শনিবার সন্ধ্যা পৌঁনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সূত্র জানায়, দেলোয়ার সিটি কলেজ সংলগ্ন রাস্তা পারাপারের সময় মৈত্রী পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

পরে সেখানকার দায়িত্বরত পুলিশ সদস্যরা দেলোয়ারকে উদ্ধার করে স্থানীয় পপুলার হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরবর্তীতে ঘাতক বাসটিকে কলাবাগান এলাকা থেকে আটক করতে পারলেও এর চালক পালিয়ে যায়।

ঢাকা, ১২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ