যশোরের বেনাপোল সীমান্তে একটি রিভলবার ও ৩ রাউন্ড গুলি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছে ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা।

শনিবার (৩০ ডিসেম্বর) আনুমানিক রাত ৯ টায় দৌলতপুর বালুরমাঠ এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আওতাধীন দৌলতপুর বিওপির একটি টহল দল বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর গ্রামস্থ বালুরমাঠ নামক স্থান অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে। এই সময় কাউকে আটক করা হয়নি।

২১ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল তারিকুল হাকিম বলেন, পরিত্যাক্ত অবস্থায় একটি রিভলবার ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে।

নাসির/জেড