ভোলার লালমোহন উপজেলার নাজিরপুর থেকে পটুয়াখালির কালাইয়া রুটে ফিটনেস ছাড়া অবৈধভাবে চলাচলের অভিযোগে এমএল ভবানীপুর-২ নামের একটি যাত্রীবাহি লঞ্চ আটক করেছে কোস্টগার্ড।

সোমবার বেলা ১১ টার দিকে অভিযান চালিয়ে লঞ্চটিকে আটক করা হয়।

এসময় লঞ্চের চালকসহ ৫ স্টাফকে আটক করে জরিমানা আদায় করা হয়।

ভোলা কোস্টগার্ডের অপারেশন অফিসার লে: মো: খালিদ জানান, লালমোহন থেকে কালাইয়া রুটে ভবানীপুর-২ লঞ্চটির রেজিষ্ট্রশন ও চলাচলের অনুমতি নেই। কিন্তু তার পরও দূর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে উত্তাল তেতুঁলিয়া নদীতে চরম ঝুঁকি নিয়ে যাত্রী পারাপার করে আসছিলো লঞ্চটি। বিষয়টি জানতে পেরে কোস্টগার্ড নাজিপুর ঘাটে অভিযান চালিয়ে এটিকে আটক করে।

এসময় ভোলা বিআইডব্লিটিএ ট্রাফিক অফিসার মো: নাসিমের উপস্থিতে লঞ্চের মাস্টার মোতাহার, কেরানী জসিম, লস্কর মোসলেম ও জাহাঙ্গির এবং বাবুর্চি জামালকে আটক করা হয়।

পরে আটকৃতদের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকির হোসেন লঞ্চটি জব্দ করে স্টাফদের প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে এক মাসের কারাদন্ড দেয়।

স্টাফরা জরিমানা দিয়ে মুক্ত পান। এছাড়া লঞ্চটিকে লালমোহন পুলিশের জিম্মায় দেয়া হয়।

এমকে