রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়ায় চলন্ত ট্রেনের ধাক্কায় মো. হাসান (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার রাতে এই দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।
নিহত শিশু হাসান কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পিপুলিয়া গ্রামের মো. রিপন মিয়ার ছেলে। বর্তমানে ২৭২/২পশ্চিম নাখালপাড়া পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত সে।
নিহতের চাচা শাহজাহান আলী জানান, দুপুর দুইটায় পশ্চিম নাখালপাড়া বাসার অদূরে খেলাধুলার জন্য বের হলে ট্রেন লাইনে উঠে যায় শিশু হাসান। এ সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় সে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিকাল ৩টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৯টায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
রেলওয়ে থানার ওসি রকিবউল হোসেন বলেন, ট্রেনের ধাক্কায় এক শিশু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে শুনেছি। পুলিশ পাঠানো হয়েছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের এএসআই আবদুল খান জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
এএস





