ঢাকায় একটি জমি জরবদখলের অভিযোগে যশোরের বেনাপোল থেকে সাইদুল ইসলাম নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোর রাতে বেনাপোল বন্দর এলাকার দিঘিরপাড় এলাকা থেকে তাকে আটক করে বেনাপোল পোর্ট থান পুলিশ।
সে বেনাপোল দিঘিরপাড় গ্রামের জয়নুল আবেদীনের ছেলে। সকালে তাকে যশোর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান,পোর্ট থানার ডিউটি অফিসার জহিরুল ইসলাম,তিনি বলেন যশোর জেলা পুলিশের নির্দেশে তাকে আটক করা হয় বলে জানান তিনি।
তবে পুলিশ ও স্থানীয় একটি সুত্রে জানায়,ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইদুলকে রিজার্ভ ব্যাংকের চুরি ঘটনার সাথে জড়িত সন্দেহে আটক করা হয়। তবে বিষয়টি পোর্ট থানা পুলিশ প্রথমে স্বীকার করলেও পরে তা অস্বিকার করে বলেন উধ্বর্তনে কতৃপক্ষের নির্দেশে তাকে আটক করা হয়।
এ বিষয়ে স্থানীয় কাউন্সিল রাসেদ আলী ও তার মা আমেনা বেগম বলেন-ভোর রাতে এদকল পুলিশ এসে ঢাকায় জমি জবরদখলের কথা বলে তাকে জোরপূর্বক ধরে নিয়ে যাওযা হয়। সাইদুল একটি নিরিহ ও ভাল ছেলে বলে জানান রাসেদ আলী।
এআই





