বন্ড সুবিধা অপব্যবহার করে চট্টগ্রাম বন্দর দিয়ে আনা ১৩ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

আজ ১৭ ডিসেম্বর রবিবার বন্দরের এনসিটি ইয়ার্ড থেকে চালানটি জব্দ করা হয়।

কাস্টমস সূত্রে জানা যায়, বন্ড সুবিধার অপব্যবহার করে সিগারেটগুলো আনা হয়। ৫৭৩ কার্টনে ডানহিল এবং ব্যানসন অ্যান্ড হ্যাজেস ব্র্যান্ডের সিগারেটগুলোর আনুমানিক বাজার মূল্য ১৩ কোটি টাকা।

উল্লেখ্য কুমিল্লাহ ইপিজেড’র কাদেনা স্পোর্টসওয়্যার নামে একটি প্রতিষ্ঠান ওই সিগারেটগুলো আমদানি করে।

এআই