সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশলিয়া গ্রামে তৃতীয় শ্রেণীতে পড়ুয়া শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

ভিকটিমের বাবা রোববার রাতে বাদী হয়ে খলিলুর রহমান (২৫) নামের যুবককে আসামি করে কালিগঞ্জ থানায় মামলা করেছেন।

অভিযুক্ত খলিলুর রহমান উপজেলার কুশুলিয়া গ্রামের কালু সরদারের ছেলে।

পুলিশ জানায়, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ করে কুশলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই ছাত্রী। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের সামনে খলিলুর রহমানের মনোহরী দোকান যায় সে। এরপর বৃষ্টি শুরু হলে খলিল তাকে ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটি রক্তাক্ত অবস্থায় দৌড়ে বাড়িতে এসে তার মাকে ঘটনাটি জানায়।

পুলিশ জানায়, প্রভাবশালী ব্যক্তিরা থানায় মামলা না করে সালিশী বৈঠকের মাধ্যমে আপোস করার চেষ্টা করেন। কিন্তু মীমাংসা না হওয়ায় শিশুর বাবা এ ঘটনায় একটি মামলা করেন।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মীর মোদদাচ্ছের হোসেন বলেন, অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কেএইচ