কক্সবাজারের পেকুয়ায় জুমার নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় নুর মোহাম্মদ মাদু নামের এক ইউপি সদস্যকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
আজ শুক্রবার দুপুর ১টার দিকে মগনামা ইউনিয়নের বাজার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত মাদু ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ জুমার নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে একই এলাকার নোমান উদ্দিনের নেতৃত্বে একদল দুর্বৃত্ত মাদু মেম্বারের ওপর হামলা চালায়। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পেকুয়া থানার ওসি জিয়া মো.মোস্তাফিজ ভূঁইয়া বলেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এআই





