নারায়ণগঞ্জ শহরের ডন চেম্বার এলাকায় আগুন লেগে ২৫টি দোকান পুড়ে গেছে। তাবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সকাল ৬টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের পাচঁটি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ জানা যায়নি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার বেলাল উদ্দিন জানান, শহরের ডন চেম্বার এলাকার ফার্নিচার মার্কেটে সকাল ৬টার দিকে আগুল লাগে।
খবর পেয়ে মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ আশপাশের পাঁচটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ততক্ষণে আগুনে বেশ কয়েকটি ফার্নিচারের দোকান, কাঠের আড়ৎ, সমিলসহ ২৫টি দোকান পুড়ে যায়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষয়তির পরিমাণ জানা যায়নি।
এমকে





