গাজীপুরের টঙ্গীর সাতাইশ এলাকায় বুধবার গভীর রাতে শ্রমিক কলোনিতে ১২টি বসতঘর ও মালামাল পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
টঙ্গীর ফায়ার সার্ভিসের ওয়্যার ইনস্পেক্টর মো. মোরশেদুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাতে সাতাইশ এলাকার মো. শাহজাহান মিয়ার ভাড়াবাড়িতে একটি কক্ষে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ওই কক্ষসহ আশেপাশের কক্ষে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে প্রায় এক ঘণ্টায় আগুন নেভান। আগুনে আসবাবসহ ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে কেউ আহত হননি।
এমএনজে





