স্ত্রীকে খুনের অভিযোগে বিদেশে যাওয়ার সময় মিজানুর রহমান নামে এক প্রবাসীকে আটক করেছে পুলিশ।
শনিবার (০১ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর মতিঝিল এলাকা থেকে তাকে আটক করা হয়।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, আটক মিজানুর রহমানের বাড়ি ঝালকাঠির রাজাপুর এলাকায়। তিনি তার স্ত্রীকে খুন করে বিদেশ চলে যাচ্ছিলেন বলে আমরা জেনেছি।
তার এলাকার একব্যক্তি মিজানুরকে তাড়া করে ঢাকা পর্যন্ত চলে আসেন। পরে মতিঝিল পুলিশকে এ বিষয়ে অভিযোগ করে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে মিজানুর রহমানকে আটক করা হয়েছে।
এমবি





