বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি টোয়িং ট্র্যাক্টরের আঘাতে নভোএয়ারের একটি এটিআর ৭২-৫০০ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। এতে বিমানটির জানালা ও বডি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, বিমানবন্দরের বে-১২ এ বিমানটি পার্কিং করা ছিল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি টোয়িং ট্র্যাক্টর বে এরিয়া দিয়ে যাওয়ার সময় নভোএয়ারের বিমানে আঘাত লাগে। এতে বিমানটির জানালা ও বডি ক্ষতিগ্রস্ত হয়।





