ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির পাঠাগার সম্পাদক মোঃ মোস্তাক আহমেদ বলেছেন, আমরা একজন বেঁচে থাকলেও আজ হোক কাল হোক রক্তের বদলা নেবোই। জালেম সরকারের হাত থেকে যত দিনে মুক্তি না মিলবে ততদিন সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে।
সোমবার সকাল ১০ টায় বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের কুন্দিয়াল গ্রামের বাসিন্দা জসিমউদ্দিনের জানাজা নামাযের পূর্বে তিনি একথা বলেন।
এসময় জামায়াত-শিবিরের অসংখ্য নেতাকর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।
পুলিশের গুলিতে নিহত জসিমউদ্দিন মিরপুর থানা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ছিলেন।
জানাযার পূর্বে শিবির নেতারা ছাড়াও মরহুমের পিতা আব্দুর রাজ্জাক মুন্সি বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত সবাই কান্নায় ভেঙ্গে পড়েন।
গত ৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় জসীম ও তার তিন বন্ধুকে আটক করে রাজধানীর শেরেবাংলা নগর থানা পুলিশ। আটকের পরের দিন রোববার জসিমের লাশ পাওয়া যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।
জসিমউদ্দীন কাজীপাড়া সিদ্দিকীয়া মাদ্রাসার থেকে ফাজেল পরীক্ষা দিয়েছিলেন। ফল প্রকাশের আগেই মারা গেলেন তিনি।
জসিমের পিতা আব্দুর রাজ্জাক পতাং জামে মসজিদে সামান্য বেতনে মুয়াজ্জিনের জাকুরী করতেন। তিন ছেলের মধ্যে ছোট ছেলে জসিমই কেবল উচ্চ শিক্ষার দিকে অগ্রসর হওয়ার সুযোগ পেয়েছিলেন। জসিমের মাথাসহ বিভিন্ন স্থানে ৬টি গুলির চিহৃ রয়েছে।
জেএ





