শনিবার (২৯ জুলাই) দুপুর ২টার দিকে সংসদ ভবনের খেজুর বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন লেগুনাযাত্রী মো. জাহাঙ্গীর আলম (৪০), মো. ইসমাইল হোসেন (৫০), মো. আরমান আলী (৩০), মো. রেজা (২৮) ও রিকশাচালক মো. জামাল হোসেন (৪৫)।
আহত ইসমাইল হোসেন বলেন, মিরপুর থেকে ছেড়ে আসা শিকড় পরিবহনের সঙ্গে লেগুনার সংঘর্ষের ঘটে। এসময় লেগুনার ভিতরে থাকা আমরা চারজন আহত হই এবং পাশে থাকা এক রিকশায় লেগুনার ধাক্কা লাগায় রিক্সাচালকও আহত হন। আমরা পাঁচজন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিতে এসেছি। এর মধ্যে জাহাঙ্গীর আলম নামে একজনের অবস্থা আশঙ্কাজনক।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, সংসদ ভবনের সামনে বাস ও লেগুনার সংঘর্ষের ঘটনায় আহত হয়ে পাঁচজন হাসপাতালে এসেছেন। তারা সবাই জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।
এমবি





