রাজধানীর পল্টন এলাকা থেকে এসএম শাখাওয়াত হোসাইন নামের এক ব্যক্তিকে আটক করেছে ডিবি। ফেসবুক ও অনলাইনের মাধ্যমে বাংলাদেশি মুসলমান এবং বৌদ্ধদের মধ্যে সংঘাত সৃষ্টিতে উদ্ভুদ্ধ করার দায়ে তাকে আটক করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত গভীর রাতে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোনতাসিরুল ইসলাম।

পুলিশের দাবি, মায়ানামারের মুসলমান সম্প্রদায়ের উপর হামলার ছবি বিকৃত করে ইন্টারনেটে ছাড়ার অভিযোগে তাকে আটক করা হয়।

তিনি আরও দাবি করেন, আটকৃত ব্যক্তি গত কয়েকদিন ধরে ফেসবুক ও ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে বাংলাদেশি মুসলমান ও বৌদ্ধদের মধ্যে সংঘাত লাগানোর চেষ্টায় উদ্ধুদ্ধ করে আসছিলো।

বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়ারে সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

এএইচ