বিয়ের দাওয়াত খেতে গিয়ে আর ফেরা হলো না তাদের বাসায়। সোহেল তার স্ত্রী এবং দুই সন্তাসহ দাওয়াত খেতে গিয়ে দুর্ঘটনায় সপরিবারে নিহত হন। পাশাপাশি নিহত হন গাড়ীর চালকও।

চট্টগ্রাম শহরের একটি কমিউনিটি সেন্টারে বিয়ের দাওয়াত খেতে সপরিবারে গিয়েছিলেন মো. সোহেল পরিবারে।

দাওয়াত শেষে সিএনজিচালিত অটোরিকশায় চেপে গ্রামের বাড়ি কর্ণফুলী এলাকায় ফিরছিলেন তাঁরা। তবে দ্রুতগামী একটি বাসের চাপায় আর বাড়ি ফেরা হলো না তাঁদের। তার বদলে যেতে হলো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে।

গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে কর্ণফুলী থানা এলাকার শাহ আমানত সেতুর টোল প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে মো. সোহেলের পরিবারের সঙ্গে নিহত হয়েছেন তাঁদের বহনকারী অটোরিকশাটির চালক সুরুজ মিয়াও।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, রাতে চট্টগ্রাম নগরীর একটি ক্লাব থেকে বিয়ের দাওয়াত খেয়ে পরিবার নিয়ে ফিরছিলেন সোহেল। তাঁদের বহনকারী অটোরিকশাটি শাহ আমানত নেতুর টোলপ্লাজা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী বাস সেটিকে চাপা দেয়।

এতে স্ত্রী ও দুই সন্তানসহ ঘটনাস্থলেই নিহত হন মো. সোহেল। আহত অটোরিকশাচালক সুরুজ মিয়াকে হাসপাতালে নেওয়ার পর তিনিও মারা যান।

এদিকে, বাসটি পুলিশ আটক করতে পারলেও এর চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।
জেড