চট্টগ্রামে বিভিন্ন মামলায় ১১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার বিভিন্ন স্থানে শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাসান জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এই বিশেষ অভিযান চালানো হয়। জেলার লোহাগাড়া, বাঁশখালী, চন্দনাইশ, সীতাকুণ্ডসহ কয়েকটি উপজেলা থেকে নিয়মিত মামলার ১৩ ও ওয়ারেন্টভুক্ত ৯৭ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারদের শনিবার আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

কেএইচ