ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। একই সময়ের মধ্যে করোনায় কেউ মারা যায়নি।
রোববার (২৪ অক্টোবর) সকালে ময়মনসিংহ মেডিক্যালের করোনা ইউনিটের ফোকাল পারর্সন ডা. মহিউদ্দিন খান মুন এই তথ্য নিশ্চিত করেছেন।
ডা. মহিউদ্দিন খান বলেন, আইসিইউতে ১ জনসহ হাসপাতালের করোনা ইউনিটের মোট ৫৭ জন রোগী চিকিৎসাধীন আছেন। ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ২০ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন।
ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৮০ জনের নমুনা পরীক্ষায় কারো করোনা শনাক্ত হয়নি।
এমবি





