বরিশাল সদর উপজেলার ভোলানাথ নদী থেকে ২০ মণ জাটকা ও একটি পাইজাল জব্দ করেছে কোস্টগার্ডের একটি দল।
শনিবার (০৯ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্টগার্ড বরিশাল স্টেশনের গোয়েন্দা স্টাফ আ. ছত্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোলানাথ নদীতে অভিযান চালিয়ে একটি নৌযান থেকে ২০ মণ জাটকা জব্দ করা হয়। এ সময় দুই কিলোমিটর দৈর্ঘ্যের একটি পাইজাল জব্দ করা হয়।
তিনি জানান, বরিশাল স্টেশনে ফিরে জব্দকৃত মাছ এতিম ও দুস্থদের মধ্যে বিতরণ এবং জালটি পুড়িয়ে ফেলা হবে।
এমই





