সুন্দরবনের চান্দেশ্বর এলাকা থেকে ৪০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড।
রোববার রাতে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের চান্দেশ্বর ক্যাম্প সংলগ্ন কাতলার খাল থেকে ওই হরিণের মাংস উদ্ধার করা হয়। এ সময় একটি কাঠের নৌকাও জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।
কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট এম ফরিদুজ্জামান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল ওই এলাকায় অভিযানে যায়। রাত সাড়ে ৮টার দিকে চান্দেশ্বর চর সংলগ্ন কাতলার খালে তারা একটি কাঠের নৌকা দেখতে পায়। নৌকায় থাকা শিকারিরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে নৌকা ফেলে বনের গহীনে পালিয়ে যায়। এ সময় কোস্টগার্ড তাদের ধরতে পাঁচ রাউন্ড গুলি চালায়। পরে ফেলে যাওয়া নৌকা তল্লাশি করে ৪০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়।
এমই





