নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। নিহত ভাই-বোনের নাম নাঈমা (৮) ও মো. রাফি (৩)।
রোববার বিকেল ৫টার দিকে ইউনিয়নের প্রতিশ গ্রাম থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহতরা উপজেলার নোয়াখলা ইউনিয়নে প্রতিশ গ্রামের সৌদি প্রবাসী হারুনুর রশিদের সন্তান। এদের মধ্যে নাঈমা স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানায়, রোববার দুপুরে খাওয়ার পর থেকে নাঈমা ও রাফিকে না দেখতে পেয়ে পরিবারের লোকজন আশেপাশে খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে বাড়ির পাশে থাকা একটি গর্তের বৃষ্টির পানির মধ্যে থেকে দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, একই পরিবারের দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এসএইচ





