চীনের উহান শহর থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। এখন পর্যন্ত বিশ্বের অন্তত ১৭৩টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাসটি।
প্রাণঘাতী এই ভাইরাস প্রতিরোধে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করেছে বাংলাদেশ সরকার।
আজ (১৯ মার্চ) বৃহস্পতিবার সকাল থেকে দর্শনার্থী প্রবেশের কোনো পাস ইস্যু করা হচ্ছে না।
সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রাজিব দাস এই তথ্য জানান।
রাজিব দাস বলেন, “বৃহস্পতিবার সকাল থেকে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারী, সচিবালয়ে মিটিংয়ে আগত ব্যক্তি এবং সচিবালয়ে কর্মরত সাংবাদিক ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।”
উল্লেখ্য, চীন ছাড়াও ১৭৩টি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। সারা বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৯২৫ জনে। শেষ খবর পাওয়া পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৯ হাজার ২৮৬ জন বলে জানা গেছে। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৪ হাজার ৮০১ জন।
এমবি





