বৃষ্টি ও পাহাড়ি ঢলে মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার উত্তর চৌমোহনা ও উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের কাঁঠালতলি বাজার এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
এতে প্রায় তিনশত দোকানে পানি ওঠেছে। দোকানগুলোর মালামাল পানিতে নষ্ট হয়ে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তলিয়ে গেছে বড়লেখা-শাহবাজপুর সড়ক। গত মঙ্গলবার রাত থেকে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
বুধবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, অনেক ব্যবসায়ী দোকান থেকে নষ্ট মালামাল সরাচ্ছেন। পৌর শহরের উত্তর বাজারের ব্যবসায়ী নাজিম উদ্দিন জানান, তার ভূষিমালের দোকানে পানি ওঠেছে। এতে অনেক ভোগান্তিতে পড়তে হয়েছে। মালামাল ভিজে তার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এআই





