নড়াইল শহরের জমিদার বাড়ী এলাকায় সরকারি শিশু সদনের পাশে অবস্থিত সরকারি খাস জমিতে অবৈধ ভাবে দখল কৃত মোঃ শরিফুল ইসলামের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জাকির হোসেন।
সোমবার(১ ডিসেম্বর) দুপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছেন তিনি।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান, দীর্ঘদিন ধরে নড়াইল ৬৩ মৌজায় ,১ নং খতিয়ানের ১৪১৮ ও ১৪১৯ সং দাগে ৫৮ শতক জমিতে অবৈধ ভাবে ৩০টির অধিক পরিবার বসবাস করে আসছে।
এর মধ্যে ৩ শতক জমিতে বসবাসরত মোঃ শরিফুল ইসলামকে বার বার নোটিস করা সত্বেও সে অবৈধ স্থাপনা না সরানোয় আজ সরকারি বিধি মোতাবেক এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এ জমির আনুমানিক মূল্য ১০লক্ষ টাকা। বাকী ৫৫ শতক জমির অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।
এসএইচ





