প্রয়াত জাতীয় পার্টির চেয়ারম্যান ও দলের প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদের মৃতদেহ নেওয়া হচ্ছে পার্টির কেন্দ্রীয় কার্যাল কাকরাইলে। নেতাকর্মী এবং সর্বসাধারণের শ্রদ্ধার জন্য তার লাশ রাখা হবে।
এরশাদের মৃতদেহ দেখতে সকাল থেকেই অসংখ্য ভক্ত, নেতাকর্মী ও রাজনৈতিক ব্যক্তিরা এখানে ভিড় করেছেন। উপস্থিত আছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার প্রমুখ।
শ্রদ্ধা শেষে তার মৃতদেহ জাতীয় বাইতুল মোকাররম মসজিদে নেয়া হবে। সেখানে বাদ আসর তার আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে।
এর আগে আজ সকাল সোয়া ১০টার দিকে তার মৃতদেহ দ্বিতীয় জানাজার জন্য জাতীয় সংসদের নেয়া হয়। সেখানে তার দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়।
এসএম/এবিসিদ্দিক





