মুক্তিযোদ্ধাদের মহান আত্মত্যাগের মাধ্যমে আমরা আজকের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি বলেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন।
আজ (রবিবার) বিকালে সোহরাওয়ার্দী উদ্দানে সেক্টর কমান্ডার ফোরাম ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যৌথ আয়োজনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, মুক্তযোদ্ধারা আত্মত্যাগ করেছিল বলেই আমরা স্বধীন ও সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। তাদের মহান আত্মত্যাগ জাতি কখনো ভূলবে না।
তিনি আরো বলেন, তারা স্বপ্ন দেখেছিল ক্ষুধা, শোষন ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সেই লক্ষেই এগিয়ে চলেছে। তরুণদের সেই স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসতে হবে।
এম বিল্লাহ





