চট্টগ্রামের সীতাকুণ্ডু উপজেলার ছোট দারোগাহাট নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান উল্টে গেলে কাভার্ড ভ্যানের চালক বশির আহাম্মদ (৩০) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী একটি পণ্যবাহী কাভার্ড ভ্যান সীতাকুণ্ডু উপজেলার ছোট দারোগার হাট এলাকায় পৌঁছালে চালক বশির আহাম্মদ নিয়ন্ত্রণ হারায়। এই সময় কাভার্ড ভ্যানটি রাস্তার পাশে উল্টে গেলে চালক বশির আহাম্মদ ঘটনাস্থলেই নিহত হয়। এই ঘটনা কাভার্ড ভ্যানের হেলপার আহত হয়েছেন।
সীতাকুণ্ডু থানার ডিউটি অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইআর





