জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের ৭০ বছরপূর্তি অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সোমবার জামালপুর যাচ্ছেন।
জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের ৭০ বছরপূর্তি ও পুণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে তার। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির সফর ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মীর্জা আজম ।
রাষ্ট্রপতির সফর সূচি অনুযায়ী তিনি সোমবার জামালপুর আশেক মাহমুদ কলেজের ৭০ বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। পরে তিনি জেলার সরিষাবাড়ি উপজেলায় তার নিকটাত্মীয়র বাড়িতে দুপুরে ভূড়িভোজ শেষে ময়মনসিংহের উদ্যেশে রওয়ানা হবেন। ময়মনসিংহের সার্কিট হাউজে রাত্রি যাপন করে পর দিন কৃষি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। সেখান থেকে তিনি ২৩ ফেব্রুয়ারি রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
এআই





