মুন্সীগঞ্জের দুই স্কুলছাত্রীকে অপরহণ করে নিয়ে যাওয়ার সময় ৪ অপরহরণকারীকে আটক করেছে স্থানীয়রা। এসময় তারা অপহরণকারীদের গণপিটুনি দিয়েছে।
লৌহজং উপজেলার খিদিরপাড়া এলাকায় সোমবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
অপহৃত স্কুলছাত্রী মুন্সীগঞ্জ সদরে সিপাহীপাড়া এলাকার আব্দুল হাইয়ের মেয়ে মনি আক্তার ও তার চাচাতো বোন শান্তা আক্তার। তারা দুই জন রামপাল এনবিএম উচ্চ বিদ্যালয়ের ছাত্রী বলে জানা গেছে।
আটক অপহরণকারীরা হলেন- মো. সাগর (১৯), শাহআলী (২৭), আজাদ লস্কর (৩৫) ও সাগর শেখ।
আটকের পর এলাকাবাসী গণপিটুনি দিয়ে লৌহজং থানা পুলিশের কাছে সোর্পদ করেছে। তাদের উভয়ের বাড়ি সিরাজদিখান উপজেলার মালখানগর গ্রামে।
স্থাণীয় একাধিক সূত্র জানায়, সদরের সিপাহীপাড়া এলাকার আব্দুল হাইয়ের মেয়ে মনি আক্তার তার চাচাতো বোন শান্তা আক্তারকে নিয়ে খালার বাড়ি টঙ্গিবাড়ীর কুন্ডেরবাজর গ্রামে বেড়াতে যান। সেখান থেকে তারা পাশের মালখানগর গ্রামে যায়।
পরে খালার বাড়ি ফিরে যাওয়ার জন্য গাড়ির অপেক্ষা করার সুযোগে যাত্রীবেশে ৪ অপহরণকারী দুই স্কুল ছাত্রীকে সিএনজি অটোতে উঠিয়ে লৌহজংয়ের খিদিরপাড়া এলাকায় নিয়ে গেলে স্কুলছাত্রীরা চিৎকার করলে স্থানীয় জনতা এগিয়ে যায়।
এ সময় স্থানীয় জনতা ৪ অপহরণকারীকে আটক করে গণপিটুনি দেয়। পরে লৌহজং থানা পুলিশকে অবহিত করে গ্রামবাসী। এছাড়া দুই স্কুলছাত্রীকে উদ্ধার করে নিজেদের হেফাজতে রাখে গ্রামবাসী।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এমকে





