অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত অসুস্থ হয়ে পড়লেন। আর এ কারণে ‘সিলেকটেড মাইক্রো ইকোনমিক থিওরি এন্ড প্রাকটিস’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নিতে পারেন নি।

শনিবার বিকেলে মির্জা আজিজুল ইসলামের এই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সঞ্চালক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম অনুষ্ঠানের শুরুতে এ কথা জানান।

তিনি বলেন, প্রধান অতিথি অর্থমন্ত্রী অনুষ্ঠানে আসতে পারেননি অসুস্থতার জন্য। তবে উনি হাসপাতালে অথবা হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। তা বলে আমি রিউমার ছড়াতে চাইনা। অসুস্থতার কারণে তিনি আসবেন না। তার দ্রুত আরোগ্য কামনা করি।

ডেইলি স্টার প্রকাশিত ‘সিলিকেটেড মাইক্রো ইকোনমিক থিওরি এন্ড প্রাকটিস’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যোগদানের কথা ছিল আবুল মাল আব্দুল মুহিতের।

ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ