ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. নূর-উর রহমান। তিনি বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সচিব) হিসেবে দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে কর্মরত ছিলেন বিসিএসের ৮ম ব্যাচের এ কর্মকর্তা।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তমিজুল ইসলাম খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

আর বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কান্তি ঘোষকে সচিব পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে।

অন্যদিকে, চাকরির মেয়াদ শেষ হওয়ায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস আগামী ৯ ডিসেম্বর থেকে অবসরোত্তর ছুটিতে যাচ্ছেন।

এএস