সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার মরহুম ফজলুল কাদের চৌধুরীর দ্বিতীয় সন্তান এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই সাইফুদ্দিন কাদের চৌধুরীর জানাজায় ছাত্রলীগ এবং যুবলীগের হামলার ঘটনা ঘটেছে। এ সময় লাশের গাড়ি ভাংচুর করা হয় এবং জানাজায় উজপস্থিত ১১ জন গুলিবিদ্ধ হয়।
আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় চট্টগ্রামের রাউজান উপজেলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীসহ অনেকেই অবরুদ্ধ রয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী এবং রাউজান উপজেলা চেয়ারম্যান এহসান হায়দার চৌধুরীর এর নেতৃত্বে তাদের নেতাকর্মীরা জানাজায় হামলা করে এবং উপস্থিত লোকদের উপর গুলি করতে থাকে। এ সময় তারা লাশের গাড়ি ভাংচুর করে এবং রাউজান পৌর মেয়র কাজী আব্দুল্লাহ আল হাসানকে ব্যাপক মারধর করে।
এছাড়া সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন চৌধুরীকে অবরুদ্ধ করে রাখা হয়েছে।
ইআর





