সুন্দরবনে আবারও আগুন লেগেছে। আজ সোমবার সকাল পৌনে ১১টার দিকে চাঁদপাই রেঞ্জের নাংলী এলাকায় এই আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে রওয়ানা হয়েছে।
এর আগে আরও দুই দফায় সুন্দরবনে আগুন লাগে। গত ১৩ এপ্রিল ও ২৭ মার্চ লাগা আগুনে জাতীয় এই প্রাকৃতিক সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
এআই





