নারায়াণগঞ্জে গ্যাস লাইন ফেটে আগুন লাগায় স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, সকালে রেললাইন বস্তি এলাকায় গ্যাসলাইন ফেটে আগুন লাগে। এতে স্বামী আবুল কালাম (৩০) ও স্ত্রী লিজা (২০) দগ্ধ হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
জেডআই/এএইচ





