মাদারীপুর সদর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় নসিমনের তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।

শুক্রবার দুপুর ১২টার দিকে সমাদ্দার ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার সমাদ্দার ব্রীজ এলাকায় একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস নসিমনকে ধাক্কা দিলে তিন যাত্রী নিহত হন।

নিহতরা হলেন- সদর উপজেলার কাউয়াকুড়ি গ্রামের শিপর মাতুব্বার (৩২), হাসান মাতুব্বর (১৪)। নিহত আরেকজনের নাম-পরিচয় জানা যায়নি।  

দুর্ঘটনায় আহত পাঁচজনকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।  

মাদারীপুর সদর থানার ওসি জিয়াউল মোর্শেদ জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এআই