প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নতুন করে ২ জনসহ ১৬ স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন।

আজ (১৪ মে) বৃহস্পতিবার হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আসাদুজ্জামান এই তথ্য জানিয়েছেন।

তাদের মধ্যে পাঁচজন সুস্থ হয়েছেন। বাকিরা আইসোলেশনে রয়েছেন।

ডা. আসাদুজ্জামান জানান, আগে ১৪ জন আক্রান্ত ছিল। তিনদিন আগে নতুন আরও দুজন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬ জনে। এদের মধ্যে ৫ জন সুস্থ হয়ে বিশ্রামে রয়েছেন। তারা দ্রুতই কাজে যোগদান করবেন।

এমবি