৩৬ ঘণ্টা পর বৃহস্পতিবার সকাল ৭টা থেকে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে এ রুটে নৌ-দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

জানা গেছে, পদ্মা নদীতে প্রবল স্রোত ও ঢেউয়ের কারণে এ নৌরুটে যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিটিএ এর ট্রাফিক বিভাগের সহকারী পরিচালক ফরিদুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, এ নৌরুটে ২৫টি লঞ্চ চলাচল করছে। মঙ্গলবার সন্ধ্যায় নদীতে প্রবল স্রোত ও ঢেউ থাকায় যাত্রীদের নিরাপত্তার বিষয়ে চিন্তা করে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পুনরায় লঞ্চ চলাচল শুরু করা হয়েছে।